Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ম্যাগনাস গ্লোবাল স্কুলের উদ্যোগে দুস্থজনে খাদ্য সামগ্রী প্রদান ও সংকটকালে রক্তদান

অর্ঘ্য ব্যানার্জী : করোনা মোকাবিলায় লকডাউনের জেরে গরীব মানুষ ও দিন মজুরদের অসহায় অবস্থা। এই পরিস্থিতিতে বহু বেসরকারি সংস্থা, ক্লাব, এনজিও সহ ব্যাক্তিগত উদ্যোগ সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে। তাসত্ত্বেও এখনও অনেক মানুষ লকডাউনের মাঝেই ভিক্ষার ঝুলি নিয়ে বেড়িয়ে পড়েছে। সামগ্রিক পরিস্থিতির গভীরতা উপলব্ধি করে বর্ধমান শহরের অদূরে ম্যাগনাস গ্লোবালে স্কুল গরীর মানুষের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। রবিবার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এক অভিনব কর্মসূচি নেয়। যে সমস্ত মানুষ দিন আনে দিন খায় তাদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি স্কুল ক্যাম্পাসে একটি রক্তদান শিবিরের আয়োজন করে।


স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ কর্মকর্তাদের ৩০ জন রক্ত দান করেন। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর এর বিধায়ক নিশীথ কুমার মালিক স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যরা।  সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজে ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে  তুলে দেওয়া হয়। বর্তমান সংকটকালে ম্যাগনাস গ্লোবাল স্কুল সহযোগিতার হাত প্রসারিত করায় বিধায়ক নিশীথ কুমার মালিক বিদ্যালয়ের সকলকে ধন্যবাদ জানান।