Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শক্তিগড় যুব গোষ্ঠীর উদ্যোগে রোজদারদের সপ্তাহব্যাপী খাদ্য সামগ্রী প্রদানের কর্মসূচি

অর্ঘ্য ব্যানার্জী : লকডাউন পরিস্থিতিতে শক্তিগড়ে অসহায় মানুষদের  ইফতার সামগ্রী প্রদান করা হলো। বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের সদস্য ক্লাব শক্তিগড় যুবগোষ্ঠীর  উদ্যোগে শনিবার  ৮৫০ জন রোজাদার মানুষের হাতে ইফতারের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। শক্তিগড় যুব গোষ্ঠীর পক্ষ থেকে আগামী ৭ দিন ধরে ইফতারের খাদ্য সামগ্রী তুলে দেওয়ার কর্মসূচি চলবে বলে কর্মকর্তারা জানান। আজকের কর্মসূচির সূচনায় উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি  নিশীথ কুমার মালিক,


পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অরুণ গোলদার, কর্মাধ্যক্ষ অম্বিকা দাস, শক্তিপদ পাল, ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি শেখ জাহাঙ্গীর, ব্লক যুব সভাপতি দেবদীপ রায়, অঞ্চল সভাপতি গৌরাঙ্গ লাল বসু, বড়শুল ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুস্মিতা সরেন, উপপ্রধান রমেশ সরকার, শক্তিগড় গ্রামের বর্ষিয়ান নেতৃত্ব ইদু দা ও শুকুর দা। এছাড়াও উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনে কর্মকর্তা সহ শক্তিগড় যুবগোষ্ঠীর সমস্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।