Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমানে দিল্লী ও চেন্নাই ফেরত দুই পরিযায়ী শ্রমিকের করোনা রিপোর্ট পজিটিভ

ডেস্ক রিপোর্ট : অবশেষে সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে। ভিন রাজ্য থেকে পূর্ব বর্ধমান জেলায় ফিরে আসা শ্রমিকদের এখন পর্যন্ত তিনজনের করোনা রিপোর্ট পজিটিভ। পূর্বস্থলীর হামিদপুরের পর ভাতাড় এবং মঙ্গলকোটের বাসিন্দা দু'জন পরিযায়ী শ্রমিকের করোনা রিপোর্ট পজিটিভ হয়েছে। স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন জেলা প্রশাসন।
জানাগেছে, ভাতারের বড় পোষলা গ্রামের এক পরিযায়ী শ্রমিকের করোনা রিপোর্ট পজিটিভ। তিনি হরিয়ানায় কাজ করতেন। দিল্লি থেকে তিনি হাওড়া এসে পৌঁছান ১৫ মে সেখান থেকে বর্ধমানে আইসোলেশনে রাখা হয়। ১৬ মে লালারস সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য। তারপর প্রশাসন থেকে তাদের হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তার সঙ্গে আসা আরো অনেকেরই লালারস সংগ্রহ করা হয়েছিল। তাদের মধ্যে ৩০ বছর বয়সীএই পরিযায়ী শ্রমিকের রিপোর্ট পজিটিভ আসে। অন্যজন মঙ্গলকোটের নতুনহাটের কোড়া পাড়ার বাসিন্দা ২৮ বছরের যুবক । ১৫ মে চেন্নাই থেকে  বর্ধমানে ফিরেছে। ১৬ মে তারও লালারস সংগ্রহ করে হোম কোয়ারান্টাইনে রাখা হয়। তারও রির্পোট পজেটিভ আসে। এরপরই তাদের দুর্গাপুরে সনকা কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ভাতাড়ের যুবকের ক্ষেত্রে সরাসরি সংস্পর্শে আসা পরিবার সহ ৯ জনকে এবং মঙ্গলকোটে ওই যুবকের  সংস্পর্শে আসা ২২ জনকে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। ওই দুটি এলাকায় কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘিরে দেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানাযায় পূর্ব বর্ধমান জেলায় এখন পর্যন্ত কন্টেইনমেন্ট এলাকা বেড়ে দাঁড়ালো সাতটি।