Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শ্রমিকদের হালহকিকত জানতে শক্তিগড় জুটমিল পরিদর্শনে বিধায়ক

অর্ঘ্য ব্যানার্জী : পূর্ব বর্ধমান জেলার বড়শুলে অবস্থিত শক্তিগড় জুটমিলে হঠাৎ পরিদর্শনে যান বর্ধমান  উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক। জুটমিল কি ভাবে কতজন শ্রমিক নিয়ে চলছে সোমবার তিনি কারখানায় পৌঁছে বিস্তৃত খোঁজ খবর নেন। বাইরের থেকে এসে কোনো শ্রমিক কাজ করছে কিনা সেগুলো খতিয়ে দেখেন  বিধায়ক নিশীথ কুমার মালিক। 
জুটমিলের কর্মকর্তা জানান  বাইরে থেকে কোনো শ্রমিক এসে কাজ করছে না। বড়শুল ও শক্তিগড় এলাকার স্থানীয় শ্রমিকরাই  কাজ করছে।  গোটা শরীর স্যানিটাইজ করার সঙ্গে  দূরত্ব বজায় রেখেই জুট মিলে কাজ চলছে।  তার সাথে সাথে থার্মাল টেস্ট চলছে জুট মিলের শ্রমিকদের।