Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মেমারিতে পুর উদ্যোগে দুস্থজনে চাল প্রদান এবং ডেঙ্গু সতর্কতায় পদযাত্রা

সেখ সামসুদ্দিন : পূর্ব বর্ধমানে মেমারি পুরসভা এলাকার সাঁইত্রিশটি বুথের ১২৫০ জনকে পুরসভার তহবিল থেকে পাঁচ কেজি করে চাল দেওয়া হচ্ছে। পরপর দুইমাস অভাবী গরীব - মধ‍্যবিত্ত পরিবারের হাতে চাল তুলে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানান পুরপ্রধান স্বপন বিষয়ী।


এছাড়াও শনিবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের নির্দেশে ডেঙ্গু নিয়ে আগাম সতর্কতায় মেমারি শহরে একটি মিছিল করা হয়। পুরসভার সামনে থেকে পুরকর্মী, স্বাস্থকর্মী সহ কাউন্সিলরদের সামাজিক দূরত্ব বজায় রেখে ডেঙ্গু সতর্কতা মিছিল করা হয়। বামুনপাড়া মোড়, নিউমার্কেট, স্টেশন বাজার, কৃষ্ণবাজার, চকদিঘি মোড় হয়ে দক্ষিণ মেমারিতে শেষ হয়। পুরপ্রধান স্বপন বিষয়ীর সঙ্গে মিছিলে উপস্থিত ছিলেন উপপুরপ্রধান সুপ্রিয় সামন্ত, কাউন্সিলার রত্না দাস, বিদ‍্যুৎ দে, চিরঞ্জীব ঘোষ সহ পুরকর্মী ও স্বাস্থ‍্যকর্মীবন্দ।