Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ঈদ উপলক্ষে বিধায়ক তহবিলে নতুন বস্ত্র প্রদান

অর্ঘ্য ব্যানার্জী : পূর্ব বর্ধমানের বৈকুন্ঠপুর ১ অঞ্চলের জোতরামে ঈদ উপলক্ষে বস্ত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক তহবিল থেকে প্রাপ্ত অর্থে নতুন বস্ত্র স্থানীয় মুসলমান সম্প্রদায়ের মানুষের মধ্যে প্রদান করা হয়। শনিবার বৈকুন্ঠপুর ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে এই কর্মসূচি চলে। 


এদিন  গ্রামের ১৫০ জন কে সাদা শাড়ী, রঙিন শাড়ী, লুঙ্গি, চাদর, ছেলে ও মেয়েদের জামা-প্যান্ট, পাঞ্জাবি-পাজামা, কুর্তি-লেগিংস, দেওয়া হয়। রোজদারদের ইফতার সামগ্রী দেওয়া  হয়। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক  নিশীথ কুমার মালিক,   সাধারণ সম্পাদক  সৌভিক পান, বৈকন্ঠপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি  সাঁতরা, উপপ্রধান জয়দেব ব্যানার্জি, অঞ্চল সভাপতি আজাদ রহমান সহ ব্লক অঞ্চল নেতৃত্ব।