Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে এক মহিলার করোনা রিপোর্ট পজিটিভ

ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলায় আরও একজন মহিলার করোনা রিপোর্ট পজিটিভ।  কেতুগ্রাম ১ ব্লকের পালিটা অঞ্চলের রতনপুরের বাসিন্দা তিনি। জানাগেছে তিনি করোনা হেল্প লাইনের কর্মী। কলকাতা থেকে তিন দিন আগে কেতুগ্রাম এসেছিলেন। কর্মসূত্রে তিনি কলকাতার রাজারহাটে থাকেন। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানাগেছে  প্রথমে ওনার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে এবং ১০ তারিখ ফের পরীক্ষা হলেও রিপোর্ট আসার আগেই বাড়ি  ফিরে আসেন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) প্রণব রায় জানান,  করোনা আক্রান্ত ওই মহিলাকে দুর্গাপুরের সনোকা করোনা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে ওই মহিলার সংস্পর্শে আসা পরিবারের তিন জনকে বর্ধমানের কোয়ারান্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়া ওই মহিলার সংস্পর্শে আর কারা এসেছেন তা খতিয়ে দেখছে পুলিশ। রতনপুর গ্রামে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরতে শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানাগেছে, ওই গ্রামটিকে ২১ দিনের জন্য কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে ফলে গ্রামের মধ্যে আসা-যাওয়া সম্পূর্ণ বন্ধ  করা হলো। তবে গ্রামের মানুষের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেই বিষয়টিও পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে খেয়াল রাখা হচ্ছে।