Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে রাঢ় বাংলার অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মাতা'র মন্দির

ডেস্ক রিপোর্ট : আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে রাঢ় বাংলার অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলামাতা'র মন্দির। রবিবার মন্দির ট্রাস্ট বোর্ডের  তরফে সম্পাদক এমনই বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে -
এতদ্বারা ভক্তবৃন্দকে জানানো যাইতেছে যে, মাননীয়া মূখ্যমন্ত্রীর আদেশবলে আগামী পয়লা জুন সকল ধর্মীয় স্থান খোলা যাইতে পারে। কিন্তু মারন ভাইরাস করোনার ক্রমবর্ধমান সংক্রমণের জন্য, দক্ষিনেশ্বর ও তারাপীঠ মন্দির, বেলুড় মঠ, মহেশতলা মন্দির ও তাহার প্রসিদ্ধ রথযাত্রা এবং আরও প্রসিদ্ধ ধর্মীয় স্থান বন্ধ থাকবে। এমতাবস্থায়,সুস্থ শরীরে আগামী দিনের উৎসব পালনের জন্য এবং করোনা সংক্রমন প্রতিরোধে, আপাততঃ,  সর্বমঙ্গলা মাতাঠাকুরানীর মন্দির, পঞ্চম দফা লক ডাউন পর্যন্ত, বন্ধ থাকিবে এবং মায়ের নিত্য পূজা ব্যাতিত অন্য কোন পূজা হইবে না। পরবর্তী পর্যায়ে, অবস্থার পরিপ্রেক্ষিতে পুনরায় সিদ্ধান্ত হইবে।

সর্বমঙ্গলা মন্দির ট্রাস্ট বোর্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলেই মনে করছেন বর্ধমানবাসীর অনেকেই। আসলে পঞ্চম দফা লকডাউনে অনেক কিছু  শিথিল করা নিয়ে সাধারণ মানুষ আশঙ্কিত। ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা প্রতিদিনই আসছে। যার ফলে পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যাও লাফিয়ে বাড়ছে। এক শ্রেণীর মানুষ সরকারি স্বাস্থ্য বিধির কিছুৢই মানছেন না। আর এই সব নিয়ে দোকান-বাজারে নিত্য অশান্তিও লেগে রয়েছে। তাই জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে ট্রাস্ট বোর্ড সময়োপযোগী যে সিদ্ধান্ত নিয়েছেন। সর্বমঙ্গলা মাতার ভক্তরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। জুন পর্যন্ত বন্ধ থাকবে রাঢ় বাংলার অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলামাতা'র মন্দির