Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে অঙ্গনওয়াড়ী কর্মীদের দান

অতনু হাজরা, জামালপুর: জামালপুর ব্লকের ১৩ টি অঞ্চলের অঙ্গনওয়ারী কর্মীরা সম্মিলিত ভাবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন। বুধবার জামালপুর ব্লক অফিসে বি ডি ও শুভঙ্কর মজুমদার ও পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খানের হাতে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ৪৫০০০ হাজার টাকার একটি চেক তুলে দেন অঙ্গনওয়াড়ী কর্মীরা। উপস্থিত ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, সি ডি পি ও বোধিসত্ত্ব নাগ ও অঙ্গনওয়াড়ীর কর্মীরা। তাদের এইভাবে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে সাহায্য করতে এগিয়ে আসাকে ধন্যবাদ জানান বি ডি ও শুভঙ্কর মজুমদার। মেহেমুদ খান বলেন  মুখ্যমন্ত্রী যে সকলের জন্য তা আজ প্রমান করলেন জামালপুর ব্লকের আই সি ডি এস কর্মীরা। যারা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান তিনি করেছেন সকলকে ধন্যবাদ জানান।