Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অনলাইন শিক্ষা : প্রতিবাদে সামিল অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি

ডেস্ক রিপোর্ট : অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির ডাকে অনলাইন প্রতিবাদ দিবসে সামিল হল দুর্গাপুর শাখার সদস্যরা । লকডাউনের এক  সপ্তাহ আগে  ষোল মার্চ থেকে রাজ্যের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করোনার জেরে । ফলে ছাত্র ছাত্রীদের পঠন পাঠন সম্পূর্ণ বিপর্যস্ত। সরকার ঘোষণা করেছে অনলাইনে পঠন পাঠন চালিয়ে যেতে হবে । এর ফলে সাধারণ ছাত্র ছাত্রীদের পঠন পাঠন শিকেয় উঠেছে । সরকার পোষিত স্কুলে অধিকাংশ ছাত্র ছাত্রীদের অ্যানড্রয়েড ফোন , ল্যাপটপ এবং ইন্টারনেট প্রভৃতির সুবিধা না থাকায় অনলাইন শিক্ষা ব্যবস্থা থেকে তারা সম্পূর্ণ  বঞ্চিত হচ্ছে । সমস্ত  কলেজেও এতো সংখ্যায় ছাত্র ছাত্রীদের পঠন পাঠন দেওয়া অনলাইনে সম্ভবপর হয়ে উঠছে না । এর সাথে জাতীয় শিক্ষানীতি ২০১৯ অত্যন্ত দ্রুততার সাথে চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার । ডিজিটাল শিক্ষা ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে । কলেজ গুলো  খুললেই পরীক্ষা হবে ঘোষণা করেছে সরকার। সংগঠনের পক্ষ থেকে অধ্যাপিকা সুচেতা কুন্ডু, অধ্যাপিকা পলি চ্যাটার্জি, শিক্ষিকা সুমনা গোস্বামী দাবি করেছেন অনলাইন শিক্ষা ব্যবস্থা নয়, স্বাভাবিক শিক্ষা দান ব্যবস্থা চালুর পর ই পরীক্ষা নিতে হবে । বৈষম্য সৃষ্টি কারী অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করা চলবে না । সর্বনাশা নয়া জাতীয় শিক্ষানীতি প্রত্যাহার করতে হবে ।