Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

লকডাউন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে জামালপুর ব্লক নাগরিক জনকল্যাণ সোসাইটি

অতনু হাজরা, জামালপুর : করোনা সংক্রমণ প্রতিরোধে গোটা দেশ জুড়ে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে লকডাউনের শুরু থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জামালপুর ব্লক নাগরিক জনকল্যাণ সোসাইটি। এখন পর্যন্ত প্রায় ৬ হাজার অসহায় মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিতে সক্ষম হয়েছে তারা। রবিবার নাগরিক জনকল্যাণ সোসাইটি পক্ষ থেকে মসাগ্রাম ও আঝাপুরের কাছে দু'নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ডা: প্রতাপ রক্ষিতের ব্যবস্থাপনায় ২২ টি গ্রামের প্রায় ৮০০ জন অসহায় মানুষের হাতে চাল, ডাল, আলু, তেল, নুন, সয়াবিন সহ নানা খাদ্য সামগ্রী তুলে দিয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি তথা জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, কোষাধ্যক্ষ ভুতনাথ মালিক, এসডিপিও আমিনুল ইসলাম খান, বিডিও শুভঙ্কর মজুমদার, জামালপুর থানার ওসি পুস্পেন্দু জানা, ডাঃ প্রতাপ রক্ষিত সহ আরো অনেকে। জনকল্যাণ সোসাইটির এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন জামালপুরের মানুষ।