Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে আর এস এস কার্যকর্তার মাতৃ বিয়োগে শোকাহত পরিবারের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী


 

জামালপুরে আর এস এস কার্যকর্তার মাতৃ বিয়োগে শোকাহত পরিবারের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে পাঁচড়া গ্রামে রাজ্য বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক (সংগঠন) এবং আর এস এস এর কার্যকর্তা সুব্রত চট্টোপাধ্যায়ের বাড়িতে এলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য গত ১৭ নভেম্বর সুব্রত বাবুর মা পরলোক গমন করেন। সেই জন্য তাঁকে ও তাঁর পরিবারকে সমবেদনা জানাতে তাঁর বাড়িতে আসেন মুখ্যমন্ত্রী। তিনি প্রয়াত নমিতা চট্টোপাধ্যায় এর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া শোকাহত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এই উপলক্ষ্যে সেখানে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অরুণ হালদার, বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি আশিস কুমার পাল, কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি মানিক রায় সহ অন্যান্য বিধায়ক ও প্রশাসনের কর্তারা। মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তার দুপাশে প্রচুর মানুষ ভিড় জমান। মুখ্যমন্ত্রী গাড়ি থেকে বেরিয়ে তাঁদের সাথে হাত মেলান। এই ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুব খুশি এলাকার কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ।