Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্যাব রিপোর্ট অনুযায়ী পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটরদের নয়া বেতন বিন্যাস জানালেন জয়দেব গিরি


প্যাব রিপোর্ট অনুযায়ী পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, স্পেশাল  এডুকেটরদের নয়া বেতন বিন্যাস জানালেন জয়দেব গিরি

ডেস্ক রিপোর্ট : পশ্চিমবঙ্গের প্যাব রিকুইজিসন নিয়ে রাজ্যের সাথে আলোচনা হয়েছে কেন্দ্রের। যদিও সেই সংক্রান্ত কোনো রিপোর্ট সরকারী ভাবে এখনো প্রকাশ করা ন হয়নি। কিন্তু ১৬ জুন মিটিং এর পর নির্দিষ্ট সোর্স থেকে কিছু তথ্য জানতে পেরেছেন পঃ বঃ তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের সেন্ট্রাল কমিটির কনভেনার জয়দেব গিরি। সেই তথ্যই তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। রাজ্যের পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, এস এস কে, এম এস কে সহ অন্যান্যদের নতুন বেতন বিন্যাস কেমন হতে চলেছে ? সে বিষয়ে জানালেন তৃণমূল শিক্ষা সেলের সেন্ট্রাল কমিটির কনভেনার জয়দেব গিরি। তিনি জানান এম এইচ আর ডি কর্মীদের কাছ থেকে বিশেষ সোর্সে তিনি জানতে পেরেছেন যে রাজ্য সরকার কি চেয়েছিলেন আর কেন্দ্র কি অনুমোদন দিল। সেই বিষয়ে তিনি জানান গ্রুপ ডি'র জন্য চাওয়া হয়েছিল ১৭০০০ টাকা পাওয়া গেছে ১৬০০০ টাকা। গ্রুপ সি র জন্য চাওয়া হয়েছিল ২০০০০ টাকা পাওয়া গেছে ১৯০০০ টাকা। প্রাইমারি প্যারা টিচারদের জন্য চাওয়া হয়েছিল ২০০০০ টাকা পাওয়া গেছে ১৯৫০০ টাকা।আপার প্রাইমারি প্যারা টিচারদের জন্য চাওয়া হয়েছিল ২২৮০০ টাকা পাওয়া গেছে ২২০০০ টাকা।স্পেশাল এডুকেটরদের জন্য চাওয়া হয়েছিল ২০০০০ পাওয়াগেছে ২২৫০০ টাকা। শিক্ষাবন্ধুদের জন্য চাওয়া হয়েছিল ১৮০০০ টাকা পাওয়া গেছে ২০০০০। ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটরের জন্য চাওয়া হয়েছিল ২৫০০০ টাকা পাওয়া গেছে ২২০০০টাকা। স্টেট কো-অর্ডিনেটরের জন্য চাওয়া হয়েছিল ২৮০০০ টাকা পাওয়া গেছে ২৫০০০টাকা। একাউন্ট কো অর্ডিনেটরের জন্য চাওয়া হয়েছিল ৩০০০০ টাকা পাওয়া গেছে ২৮০০০ টাকা। আর প্ল্যানিং অর্ডিনেটর এর জন্য ৩৫০০০ টাকা চাওয়া হলেও পাওয়া গেছে ২৮৫০০ টাকা। যদিও জয়দেব বাবু বলেন এটা কোনো ফাইনাল লিস্ট নয়, কিন্তু বেতন কিছু বাড়ছেই এবিষয়ে কোনো সন্দেহ নেই। তাঁর এই কথায় আশায় বুক বাঁধছেন এই প্যারা টিচার, শিক্ষাবন্ধু সহ অন্যান্যরা। এখন দেখার সত্যি বেতন বাড়ে কিনা বা কতটা বাড়ে। সেদিকেই তাকিয়ে প্যারা টিচার সহ অন্যান্যরা।