সংবিধান দিবসে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাথে মিলিত হলেন বিধায়ক ও বিডিও
Sangbad Prabhati, 26 November 2026
অতনু হাজরা, জামালপুর : আজ ২৬ শে নভেম্বর দেশ জুড়ে পালন করা হচ্ছে সংবিধান দিবস। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক অফিসে ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাথে মিলিত হলেন বিধায়ক অরুণ হালদার, বিডিও পার্থ সারথী দে ও জয়েন্ট বিডিও রুদ্রেন্দু নন্দী। আজকের এই অনুষ্ঠানে বিধায়ক সহ অন্যান্যরা সংবিধান কী ? কিভাবে এই সংবিধান আমাদের গৃহীত হলো, এর তাৎপর্য কী সে বিষয়ে ছাত্র ছাত্রীদের কাছে তুলে ধরেন। সংবিধানের প্রস্তাবনা সকলে মিলে পাঠ করেন।
আজকের এই বিশেষ দিনে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে দুটি প্রতিযোগিতাও করা হয়। প্রবন্ধ রচনা ও কুইজ প্রতিযোগিতা। ১৬ জন প্রতিযোগী অংশ নেয়। জানা যাচ্ছে প্রথম ১০ জন জেলায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেবে। আজকের এই অনুষ্ঠানের পুরস্কার জাতীয় ভোটার দিবসে তুলে দেওয়া হবে।


