রাস উৎসবে আটদিন ব্যাপি মেলা ও ধর্মীয় অনুষ্ঠান
Sangbad Prabhati, 25 November 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মেমারি ১ ব্লকের পাল্লা বেলতলা শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে চলছে রাস উৎসব। ১৩৭৮ বঙ্গাব্দে স্বর্গীয় নিরঞ্জন বিশ্বাস এই রাস উৎসবের প্রতিষ্ঠা করেছিলেন। এবছর ৫৫ তম বর্ষে শুরু হওয়া এই রাস উৎসব ও মেলা চলবে আগামী ৮দিন ধরে।
গীতাপাঠ, ভগবৎ পাঠ, ৩২ প্রহরব্যাপী মহানাম, কবিগান ও বাউল গান ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে এবারের উৎসব বেশ বর্ণময়।





