Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমান রাজ আমলের ঐতিহ্য মেনে সর্বমঙ্গলা মন্দিরে দুর্গাপুজোর ঘট উত্তোলন


 

বর্ধমান রাজ আমলের ঐতিহ্য মেনে সর্বমঙ্গলা মন্দিরে দুর্গাপুজোর ঘট উত্তোলন


Jagannath Bhoumick 
Sangbad Prabhati, 11 October 2026

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : বর্ধমান রাজ আমলের প্রাচীন রীতি ও ঐতিহ্য মেনে মহালয়ার পরের দিন রবিবার সকালে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলার মন্দিরে দুর্গাপুজোর পবিত্র ঘট উত্তোলন ও প্রতিষ্ঠার অনুষ্ঠান সম্পন্ন হল। প্রাচীন আচার-অনুষ্ঠান, ধর্মীয় নিষ্ঠা এবং ঐতিহ্যের মেলবন্ধনে এই অনুষ্ঠান ঘিরে মন্দির চত্বরে তৈরি হয় এক পবিত্র ও উৎসবমুখর পরিবেশ।

রীতি মেনে এদিন সকালে বর্ধমানের ঐতিহ্যবাহী কৃষ্ণসায়র থেকে ঘটে জল ভরা হয়। এরপর শোভাযাত্রা সহকারে সেই পবিত্র জল নিয়ে আসা হয় সর্বমঙ্গলা মন্দিরে। নির্দিষ্ট ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দিরে ঘট স্থাপন করা হয়। বর্ধমান রাজ পরিবারের আমল থেকে চলে আসা এই ঐতিহ্য আজও যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে, যা বর্ধমানের ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় পরম্পরার এক গুরুত্বপূর্ণ অংশ।

এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মন্ত্রী ক্ষুদিরাম টুডু, প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, বর্ধমান রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী অজ্ঞেয়ানন্দজী মহারাজ, বিশিষ্ট আইনজীবী আশীষ কুমার পাল, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রবীন কার্যকর্তা সুবীর দত্ত, মন্দিরের প্রধান পুরোহিত অরুণ ভট্টাচার্য এবং সর্বমঙ্গলা মন্দির ট্রাস্ট কমিটির সম্পাদক তথা আইনজীবী সঞ্জয় ঘোষ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মা সর্বমঙ্গলার মন্দির বর্ধমানের মানুষের কাছে শুধু একটি ধর্মীয় উপাসনাস্থল নয়, বরং এই অঞ্চলের সুপ্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম ধারক। দুর্গাপুজোর ঘট উত্তোলনের মধ্য দিয়ে শারদোৎসবের ধর্মীয় পর্বের সূচনা আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই রীতির মধ্য দিয়ে বর্ধমানের ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতা আজও অটুট রয়েছে।