Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সারের দাম বৃদ্ধি খতিয়ে দেখতে পরিদর্শনে বিধায়ক, বিডিও, এডিএ এবং পুলিশ আধিকারিক


 

সারের দাম বৃদ্ধি খতিয়ে দেখতে পরিদর্শনে বিধায়ক, বিডিও, এডিএ এবং পুলিশ আধিকারিক 

Atanu Hazra 
Sangbad Prabhati, 24 August 2026

অতনু হাজরা, জামালপুর : ভরা চাষের মরশুমে সমস্যায় চাষীরা। কারণ বাজারে সারের দাম অনেক বেশী। সারের বস্তার গায়ে লেখা নির্ধারিত দামের থেকে অনেক বেশী দামে বিক্রি করছেন বিক্রেতারা। ফলে চাষিদের মধ্যে অসন্তোষ জমা বাঁধছিল। এই খবর কয়েকদিন ধরেই জামালপুরের বিধায়ক অরুণ হালদারের কাছে যাচ্ছিল। সোমবার তিনি জামালপুরের জানকুলি, কালারাঘাট, আরাসুল অঞ্চলে বিডিও পার্থ সারথী দে, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঙ্কজ নস্কর, কৃষি আধিকারিক বিপাশা দাসকে নিয়ে সারের দোকান গুলি সরেজমিনে পরিদর্শন করলেন। তাঁর সঙ্গে ছিলেন প্রধান চন্দ্র পাল। 

বিধায়ক অরুণ হালদার বলেন, কোনো মতেই চাষীদের অসুবিধায় ফেলে সারের দাম বেশী নেওয়া যাবে না। সরকার কৃষকদের কাছে দায়বদ্ধ তাই কোনোভাবেই এই বেশী দাম নেওয়া বরদাস্ত করা হবে না। পরিবর্তনের সরকারের আমলে কাউকেই আর আগের মত কাটমানি দিতে হবে না। তাই কোনো মতেই দাম বেশী নেওয়া যাবে বলে তিনি সকল দোকানদারদের সচেতন করে দেন এবং এ ডি এ ম্যাডাম কে কড়া নজরদারি করতে বলেন। কালারাঘাট আরাসূল অঞ্চলে একটি সারের দোকানে একাধিক গ্যাস সিলিন্ডার মজুত দেখে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। তিনি দোকানদারকে স্পষ্ট ভাবে সাবধান করে দেন বলেন এটা যেন ভবিষ্যতে আর না ঘটে। অন্যথায় তিনি আইনি ব্যবস্থা নেবেন। বিধায়কের হঠাৎ এই সারের দোকানে নজরদারিতে এলাকার মানুষ এবং কৃষকরা আশাবাদী যে এর পর হয়তো সারের দাম কমবে।