Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের উদ্যোগে বর্ধমানে রক্তদান শিবির


 

সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের উদ্যোগে বর্ধমানে রক্তদান শিবির 


Sangbad Prabhati, 9 July 2026

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিগত বছরের ন্যায় এবারেও অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের (AWBSRU) উদ্যোগে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। ৯ জুলাই বর্ধমানে রাধানগর পাড়া রেস্ট হাউসে সংগঠনের বর্ধমান আঞ্চলিক শাখা এই রক্তদান শিবিরের আয়োজন করে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় মোট ৪০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাফিউল ইসলাম, শান্তনু সিনহা, সোমনাথ বসু, সন্দীপন মুখার্জী সহ অন্যান্যরা।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব রাফিউল ইসলাম বলেন, নিজেদের পেশাগত কাজকর্মের মাঝে সংগঠন সামাজিক দায়বদ্ধতাও পালন করে। সেই নিরিখেই এই রক্তদান শিবিরের আয়োজন। এই রক্তদান শিবির থেকেই তিনি জীবনদায়ী ওষুধের দাম কমানোর দাবি জানান। 

অল ওয়েষ্ট বেঙ্গল সেলস্ রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন এর বর্ধমান আঞ্চলিক শাখার সম্পাদক সোমনাথ বসু জানান, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এই রক্ত সংগ্রহ অভিযান চলছে। ১ মে থেকে এই রক্তদান কর্মসূচি শুরু হয়েছে, শেষ হবে ২৭ জুলাই সংগঠনের প্রতিষ্ঠা দিবসে। এই সময় কালে মোট ১২০০ ইউনিট রক্ত সংগ্রহ করা হবে।

অল ওয়েষ্ট বেঙ্গল সেলস্ রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন এর বর্ধমান আঞ্চলিক শাখার সভাপতি শান্তনু সিনহা রক্তদান জীবন দান উদ্ধৃতি উল্লেখ করে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।‌ এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে তিনটি প্রাণ। এই ট্যাগ লাইনই এবারের রক্তদান শিবিরের মূল কথা।