Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Natural City ঐতিহ্যের আবহে অভিনবত্বের ছোঁয়া, মহিলা পুরোহিতের মন্ত্রোচ্চারণে ন্যাচারাল সিটিতে দেবীবন্দনা


 

Natural City

ঐতিহ্যের আবহে অভিনবত্বের ছোঁয়া, মহিলা পুরোহিতের মন্ত্রোচ্চারণে ন্যাচারাল সিটিতে দেবীবন্দনা 

Jagannath Bhoumick
Sangbad Prabhati, 16 October 2026

জগন্নাথ ভৌমিক, বর্ধমান: স্মৃতিমেদুরতা, ভক্তি ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে সাবেকিয়ানার আবহে সেজে উঠেছে বর্ধমানের ন্যাচারাল সিটি আবাসনের দুর্গাপুজো। মণ্ডপসজ্জার প্রতিটি আঙ্গিকে ফুটে উঠেছে বাংলার ঐতিহ্যবাহী পুজোর চেনা ছবি। তবে এই পুজোর প্রধান আকর্ষণ শুধু সাবেকিয়ানার আবহ নয়, মহিলা পুরোহিতের হাতে দুর্গাপুজোর আয়োজন। উদ্যোক্তাদের দাবি, বর্ধমানে এই ধরনের উদ্যোগ প্রথম।

পঞ্চমীর সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোর উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমানের বাজেপ্রতাপপুর রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী অজ্ঞেয়ানন্দজী মহারাজ, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র-সহ বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের উপস্থিতিতে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

ন্যাচারাল সিটির এবারের পুজোর ভাবনায় ফিরে দেখা হয়েছে বাংলার চিরাচরিত পুজোর ঐতিহ্যকে। আধুনিকতার চাকচিক্যের বাইরে গিয়ে মণ্ডপসজ্জার প্রতিটি পরতে তুলে ধরা হয়েছে সাবেকি রুচি ও সংস্কৃতির পরিচয়। সাজসজ্জা, পরিবেশ এবং সামগ্রিক উপস্থাপনায় দর্শনার্থীদের মনে অতীতের পুজোর স্মৃতি উসকে দেওয়ার প্রয়াস রয়েছে উদ্যোক্তাদের।

এই পুজোর অন্যতম উল্লেখযোগ্য দিক মহিলা পুরোহিতের দ্বারা পুজো পরিচালনা। প্রচলিত প্রথার বাইরে গিয়ে মহিলাদের পৌরোহিত্যে দুর্গাপুজোর আয়োজন এক বিশেষ বার্তা বহন করছে। শুধু তাই নয়, অষ্টমীর দিন মহিলা পুরোহিতের হাতেই অনুষ্ঠিত হবে কুমারী পুজো। ফলে সাবেকিয়ানার আবহের মধ্যেও এই পুজোয় রয়েছে নতুন ভাবনা ও সময়োপযোগী উদ্যোগের ছোঁয়া।

ঐতিহ্য ও অভিনবত্বের এই মেলবন্ধনে ন্যাচারাল সিটির দুর্গাপুজো ইতিমধ্যেই বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। একদিকে বাংলার চিরকালীন পুজো-সংস্কৃতির প্রতি শ্রদ্ধা, অন্যদিকে মহিলা পুরোহিতের পৌরোহিত্যে পুজোর আয়োজন—এই দুইয়ের সমন্বয়ে ন্যাচারাল সিটির ‘সাবেকিয়ানা’ এবারের দুর্গোৎসবে এক স্বতন্ত্র মাত্রা যোগ করেছে।