সেবা সংকল্প অভিযানে অঙ্গণওয়ারি কেন্দ্রে অন্নপ্রাশন দিবস পালন
Atanu Hazra
Sangbad Prabhati, 28 September 2026
Sangbad Prabhati, 28 September 2026
অতনু হাজরা, জামালপুর : সারা দেশ জুড়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলছে সেবা সংকল্প অভিযান। এই প্রকল্পে বিভিন্ন স্কুলে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। পূর্ব বর্ধমানের জামালপুরে বেত্রাগর গ্রামে ১২০ নং অঙ্গণওয়ারি কেন্দ্রে অন্নপ্রাশন দিবস পালন করা হলো।
অঙ্গনওয়ারি কেন্দ্রের কর্মী অসীমা অধিকারী জানান সেবা সংকল্প অভিযান চলছে। তারই অঙ্গ হিসাবে তাঁরা নানা অনুষ্ঠান করছেন। আজ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এই অন্নপ্রাশন দিবসে ক্ষুদে পড়ুয়াদের পরমান্ন দেওয়া হলো।



