Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার নব নির্বাচিত সভাপতি মানিক রায়কে সম্বর্ধনা


 

বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার নব নির্বাচিত সভাপতি মানিক রায়কে সম্বর্ধনা 

Atanu Hazra 
Sangbad Prabhati, 26 September 2026

অতনু হাজরা, জামালপুর : বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব পেয়েছেন মানিক রায়। স্বভাবতই কর্মী ও সমর্থকদের শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভাসছেন তিনি। আজ তাঁকে জামালপুরে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়। জামালপুর ১ নং মণ্ডলের পক্ষ থেকে মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পালের নেতৃত্বে তাঁর মন্ডল পার্টি অফিসে সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রদীপ বাগ, মহিলা নেত্রী হেনা রানী মন্ডল, বর্ষীয়ান নেতা জিতেন ডকাল ও খোকন ঢালী সহ বিভিন্ন শক্তি কেন্দ্র প্রমুখ, বুথ সভাপতি ও সাধারণ কর্মী সমর্থকেরা। মন্ডল সভাপতি সহ দলের মহিলা কর্মীরা তাঁকে চন্দনের ফোঁটা, পদ্ম ফুল , রজনীগন্ধার মালা পরিয়ে বরণ করে নেন। 

পরে তাঁকে নিয়ে বাজনা সহকারে ছোট্ট করে একটি র‍্যালী করা হয়। মানিক বাবু বলেন তাঁকে নিয়ে তাঁদের কর্মী সমর্থকদের এই আবেগ দেখে তিনি আপ্লুত। সকলকে তিনি নতমস্তকে প্রণাম, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন কর্মীরাই দলের সম্পদ। সকলকে নিয়ে একসঙ্গে চলার বার্তা দেন তিনি। 

মন্ডল অফিস সংলগ্ন এলাকায় একটি আম গাছ বসান তিনি। প্রধান বাবু বলেন, উপযুক্ত মানুষকেই দল সভাপতি হিসাবে বেছে নিয়েছেন। মানিক বাবু অত্যন্ত যোগ্য ব্যক্তি এই পদের। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আগে থেকেই তাঁদের আছে। তিনি কাটোয়া সাংগঠনিক জেলা কে আরও এগিয়ে নিয়ে যাবেন, সংগঠনকে আরও মজবুত করবেন এই বিশ্বাস বা ভরসা তাঁদের আছে বলে প্রধান বাবু জানান।