Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সাত সকালেই জামালপুরে সবজি বাজার পরিদর্শনে বিধায়ক


 

সাত সকালেই জামালপুরে সবজি বাজার পরিদর্শনে বিধায়ক

Atanu Hazra 
Sangbad Prabhati, 2 August 2026

অতনু হাজরা, জামালপুর: রবিবার ছুটির দিনেও সাত সকালে জামালপুর সবজি বাজার পরিদর্শন করলেন জামালপুরের বিধায়ক অরুণ হালদার। সঙ্গে ছিলেন বিডিও পার্থ সারথী দে ও জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঙ্কজ নস্কর। সবজির দাম বৃদ্ধির খবর কয়েকদিন ধরেই আসছিল তারই পরিপ্রেক্ষিতে আজকের এই অভিযান। বাজারে আগত সাধারণ মানুষের সাথে যেমন কথা বলেন তেমনই প্রত্যেক সবজি, ফল বিক্রেতাদের সাথেও কথা বলে প্রতিটি জিনিসের দামের খোঁজ খবর নেন। 

এমনকি একমাস আগে কী দাম ছিল তাও জানতে চান। অরুঊ বাবু বলেন তাঁদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রত্যেক বিধায়ককেই নিজের এলাকার বাজার পরিদর্শন করতে হবে। সাধারণ মানুষের যাতে কোনো ভাবেই অসুবিধা না হয় তি দেখতে হবে। তিনি বলেন প্রত্যেক সবজি বিক্রেতাদের তিনি বলেছেন কেউ যেন অতিরিক্ত দাম না নেন। এটা আগের সরকারের আমল নয়। এই সময় কাউকে তাদের কোনো রকম চাঁদা দিতে হবে না।

 তারা নির্ভয়ে ব্যবসা করতে পারবে। জামালপুর বাজারে আদা ছাড়া বাকি সব সবজির দাম মোটামুটি ঠিক আছে বলেই তিনি জানান। এই ধরনের অভিযান বিভিন্ন ক্ষেত্রেই চলবে বলে তিনি জানান। কারণ তাঁদের সরকার যে কোনো ধরনের মজুতদার এর বিরুদ্ধে। সাধারণ মানুষের স্বার্থ আগে দেখা হবে। বিধায়কের এই কাজের প্রশংসা করছেন সাধারণ মানুষ।