Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দেশজুড়ে শুরু হলো জনগণনার সেলফ এনুমারেশন, বর্ধমানে বিশেষ অনুষ্ঠান


 

দেশজুড়ে শুরু হলো জনগণনার সেলফ এনুমারেশন, বর্ধমানে বিশেষ অনুষ্ঠান 



Sangbad Prabhati, 1 August 2026

ডিজিটাল ডেস্ক রিপোর্ট সংবাদ প্রভাতী : পয়লা অগাস্ট শনিবার থেকে দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল বহুল প্রতীক্ষিত জনগণনার সেলফ এনুমারেশন (Self Enumeration) বা স্ব-গণনা পদ্ধতি। এই প্রথমবার ভারতের জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হতে চলেছে। আগামী ১৫ অগাস্ট পর্যন্ত রাজ্যের বাসিন্দারা নিজেদের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে নিজেদের পরিবারের সমস্ত তথ্য নিজেরাই জমা দিতে পারবেন।

পূর্ব বর্ধমান জেলায় জনগণনার সেলফ এনুমারেশন শুরু নিয়ে বর্ধমান টাউন হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, পূর্ব বর্ধমানের জেলা শাসক শ্বেতা আগরওয়াল, পুলিশ সুপার মিস পুষ্পা সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এদিনের অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বরিষ্ঠ নাগরিকদের হাতে চারা গাছ তুলে দিয়ে সম্মানিত করা হয়।