Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের নব নির্বাচিত বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়কে নিয়ে বর্ণাঢ্য অভিনন্দন যাত্রা



পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের নব নির্বাচিত বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়কে নিয়ে বর্ণাঢ্য অভিনন্দন যাত্রা


Atanu Hazra 
Sangbad Prabhati, 24 May 2026

অতনু হাজরা, পূর্বস্থলী : পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের নব নির্বাচিত বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়কে নিয়ে এক বিরাট বর্ণাঢ্য বিজয় মিছিল বা অভিনন্দন যাত্রা আয়োজিত হয়। এই বিজয় মিছিল শুরু হয় চুপি বাজার থেকে এবং শেষ হয় পূর্বস্থলী থানার সামনে। মিছিলে পা মিলিয়ে সদ্য বিজয়ী বিধায়ক গোপাল চট্টোপাধ্যায় সবার অভিবাদন গ্রহণের পাশাপাশি সকলকে অভিনন্দন জানান। তাঁকে এই বিধানসভা থেকে নির্বাচিত করার জন্য তিনি মিছিল থেকেই সকলের উদ্দেশ্যে নত মস্তকে প্রণাম জানান। গোপাল বাবুর রাজনৈতিক অভিজ্ঞতা অনেক। 

তিনি দীর্ঘদিন কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন। সেই অর্থে যখন বিজেপির সাংগঠনিক শক্তি কিছুই ছিল না। তখন থেকেই তিনি দলের দায়িত্বে থেকে দলকে সংগঠিত করার কাজে নিযুক্ত ছিলেন। কর্মী সমর্থকদের কাছে তিনি যথেষ্ট জনপ্রিয়ও ছিলেন। এই মিছিলে পা মেলান কাটোয়া সাংগঠনিক জেলার সহ সভানেত্রী মৌসুমী মন্ডল, সকল মন্ডল সভাপতি ও হাজার হাজার কর্মী সমর্থক ও সাধারণ মানুষ।

 জামালপুর থেকে সেখানে গিয়ে তাঁকে অভিনন্দন জানিয়ে মিছিলে পা মেলান ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল ও তাঁর সঙ্গে থাকা পদাধিকারীরা। মিছিলের শেষে সেখানকার সকল সাধু সন্তদের সম্বর্ধনা জানানো হয়। সম্বর্ধনা দেওয়া হয় এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কৃতি ছাত্র ছাত্রীদের। মিছিলে গেরুয়া আবির ও মানুষের স্বতঃস্ফূর্ততা বলে দিচ্ছিল যে এখানকার মানুষ কতটা খুশি। গোপাল বাবু আবারও সকলকে ধন্যবাদ, নমস্কার ও প্রণাম জানিয়ে বলেন এলাকার উন্নয়ন করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন তাঁদের সকলের অত্যন্ত প্রিয় ও সম্মানীয় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দেখানো পথেই চলবেন তিনি।