Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মেমারি বই মেলার উদ্বোধন


 

মেমারি বই মেলার উদ্বোধন


Sk Samsuddin 
Sangbad Prabhati, 9 January 2026

সেখ সামসুদ্দিন, ৯ জানুয়ারি : পশ্চিমবঙ্গ সরকারের পালা বদলের পরবর্তী ১৪ তম মেমারি বইমেলার উদ্বোধন হয় শুক্রবার। মেমারি বাসস্ট্যান্ডে বইমেলার স্থায়ী মঞ্চে, যার নামকরণ করা হয়েছে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মঞ্চ। বইমেলা প্রাঙ্গণের নাম ভূমিশ্রী প্রাঙ্গণ করা হয়েছে। বইমেলার পতাকা উত্তোলন করেন মেমারি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলারবৃন্দ। পরে মঞ্চের ফিতে কেটে উদ্বোধন করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং বইমেলার সূচনা করেন সম্পাদক, এডিটরস্ ও বুক সেলার্স গিল্ড, কলকাতার ত্রিদিব চট্টোপাধ্যায়, যিনি আন্তর্জাতিক কলকাতা বইমেলার মুখ্য সংগঠক। মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা শাসক আয়েসা রানী এ, মহকুমা শাসক সদর দক্ষিণ বুদ্ধদেব পান, মেমারি ১ বিডিও শতরূপা দাস, জেলা পরিষদের মেন্টর মহঃ ইসমাইল, কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি অগ্নি নির্বাপক কেন্দ্রের ওসি, মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস সহ মেমারি পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও এক্সিকিউটিভ অফিসার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন 'গুগল সহ সোশ্যাল মিডিয়া থেকে তথ্য পাওয়া যেতে পারে যা সব সময় সঠিক হয় না। কিন্তু বই দিতে পারে জ্ঞান-শিক্ষা সুতরাং সকলে একটি করে বই কিনে পড়ুন ও অপরকে পড়তে উৎসাহী করুন।' বইমেলা কমিটির সম্পাদক তথা মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী বলেন ৫৯টি বুক স্টল আছে এবারের বইমেলায়। বেলা ১২টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত চলবে এই বইমেলা। প্রত্যেকদিন বিকাল সাড়ে তিনটা থেকে রাত্রি ন'টা পর্যন্ত বইমেলা মঞ্চে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উল্লেখ্য তথ্য সংস্কৃতি দপ্তরের পুতুল নাচ সহ বিভিন্ন প্রোগ্রাম থাকছে এবং বইমেলায় সবথেকে বড় আকর্ষণ বলে জানান ১৮ জানুয়ারি অঙ্কিতা ভট্টাচার্য্য এবং ২০ জানুয়ারি পৌষালী ব্যানার্জীর সংগীতানুষ্ঠান।