Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কেন্দ্রীয় প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ প্রতিবাদ

 


কেন্দ্রীয় প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ প্রতিবাদ 


Sangbad Prabhati, 17 December 2025

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ১০০ দিনের কাজের নাম এবার ‘জি-রাম-জি’ হতে চলেছে। ইউপিএ সরকারের আনা ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি আইন (মনরেগা)’ এর পরিবর্তে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বিল’। সংক্ষেপে ‘ভিবি-জি রাম জি’। মহাত্মা গান্ধীর নাম মুছে এভাবে কৌশলে ‘রাম’ নাম জুড়ে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে বিরোধীরা। জাতীয় কংগ্রেস এই বিষয়টিতে তীব্র প্রতিবাদ জানিয়েছে। পশ্চিমবঙ্গেও এই নয়া বিলের বিরোধিতা করে শুরু হয়েছে আন্দোলন। বুধবার পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে কার্জন গেটের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেসের কর্মী সমর্থকরা। 

কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার বলেন, জাতির জনক মহাত্মা গান্ধীজীর নাম দেশের সমস্ত প্রকল্প থেকে সরিয়ে ফেলার কৌশল নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। কেন্দ্রীয় সরকারের এই ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে তাদের প্রতিবাদ আন্দোলন চলছে, চলবে।