Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুর কলেজে নবীন বরণ ও জমজমাট বার্ষিক অনুষ্ঠান



 

জামালপুর কলেজে নবীন বরণ ও জমজমাট বার্ষিক অনুষ্ঠান


Atanu Hazra 
Sangbad Prabhati, 20 December 2025

অতনু হাজরা জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুর মহাবিদ্যালয়ে সাড়ম্বরে পালিত হলো নবীন বরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সহ সভাপতি তথা তৃণমূলের রাজ্য মুখপত্র কোহিনুর মজুমদার, বিধায়ক অলক কুমার মাঝি, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ, কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, প্রাক্তন সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন,পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, কলেজ পরিচালন সমিতির সদস্য অতনু হাজরা, জেলা পরিষদের সদস্য শোভা দে, পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শিপ্রা ওঝা, কলেজের অধ্যাপক ও অধ্যাপিকারা। 

প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা। স্বাগত ভাষণ দেন অধ্যাপিকা ড. অমৃতা দাম। প্রথম পর্বে প্রথম সেমিস্টারের ছাত্র ছাত্রীদের বরণ করে নেওয়া হয়। আজকের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী হিসাবে উপস্থিত হয়েছিলেন জি বাংলা খ্যাত গায়িকা অনিন্দিতা চন্দ, ছিলেন গায়ক পাপ্পু সিং। গানে বাজনায় তালে আজকের অনুষ্ঠান যথেষ্ট উপভোগ করে ছাত্র ছাত্রীরা। 

 অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন করতে যাঁরা দিনরাত এক করে খেটেছে তারা হলো ছাত্র পরিষদের ব্লক সভাপতি বিট্টু মল্লিক ও তাঁর সঙ্গে অনিশ, সাইফুদ্দিন, রাম, সুমন সহ তাঁর ফুল টিম। অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন সুদীপা সরকার।