Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন


 

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন




Sangbad Prabhati, 18 November 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমানের মেমারি শহরের দত্তপাড়ায় ক্লাব সেলিব্রেশন ০০৭ এর পরিচালনায় ষষ্ঠতম জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন হয় আজ সন্ধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী, মেমারি পৌরসভার কাউন্সিলর সেখ ইউসুফ, বাপি ব্যানার্জী, সোনালী বাগ, কাশ্মিরা খাতুন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই পুজো উপলক্ষে পাঁচ দিনের জমজমাটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। পুজো কমিটির পক্ষে দেবাশীষ কোলে জানান, হিন্দু-মুসলিম মিলে সম্প্রীতির মেলবন্ধনে এই পুজো করা হয়। তাদের পুজো কমিটির সভাপতি মেমারি ১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তসমিনা খাতুন।