Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Lions International : ২৪ তম ডিস্ট্রিক্ট ইন্সটলেশন অনুষ্ঠান হবে বর্ধমানে


 

Lions International : ২৪ তম ডিস্ট্রিক্ট ইন্সটলেশন অনুষ্ঠান হবে বর্ধমানে 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট সংবাদ প্রভাতী : আন্তর্জাতিক লায়ন্সের ডিস্ট্রিক্ট ৩২২ সি৩ ২০২২-২৩ ২৪তম ডিস্ট্রিক্ট কেবিনেট ইনস্টলেশন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে শহর বর্ধমানে। লায়ন্স ক্লাব অফ বর্ধমান ফ্র্যাটারনিটির ব্যবস্থাপনায় আগামী ৩১ শে জুলাই বর্ধমানে সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গে এই ২৪তম জেলা ইনস্টলেশন অনুষ্ঠানের উদ্বোধন করবেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। ইনস্টলেশন অফিসার হিসেবে উপস্থিত থাকছেন আন্তর্জাতিক লায়ন্স এর পাস্ট ইন্টারন্যাশনাল ডিরেক্টর জি এস হোরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাস্ট ইন্টারন্যাশনাল ডিরেক্টর বিষ্ণু বাজোরিয়া।

অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান শুভাশীষ চ্যাটার্জী এই খবর দিয়ে বলেন, এটা খুবই আনন্দের যে আমরা লায়ন্স ক্লাবস অফ বর্ধমান ফ্র্যাটারনিটি বর্ধমান শহরে ২৪ তম ডিস্ট্রিক্ট ইন্সটলেশন অনুষ্ঠান আয়োজন করার সুযোগ পেয়েছি। ডিস্ট্রিক্ট গভর্নর কৃষ্ণ প্রসাদ চ্যাটার্জিকে মুখ্য উপদেষ্টা করে একটি শক্তিশালী অর্গানাইজিং কমিটিও গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটিতে পাস্ট ইন্টারন্যাশনাল ডিরেক্টর বিষ্ণু বাজোরিয়া সহ আরো ১৯ জন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নরও রয়েছেন। রেজিস্ট্রেশন থেকে শুরু করে রিসেপশন সব ক্ষেত্রেই সুষ্ঠুভাবে কাজের জন্য এবং সমগ্র অনুষ্ঠানটিকে বর্ণময় করে তুলতে ৭টি পৃথক সাব কমিটি তৈরি করা হয়েছে। আমন্ত্রিতদের স্বাগত জানাতে ইতিমধ্যেই বর্ধমান কার্জন গেটের বিপরীতে একটি সুদৃশ্য তোরণও তৈরি করা হয়েছে। বর্ধমান ফ্র্যাটারনিটির সদস্যরা সকলের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে অনুষ্ঠানটিকে সব দিক দিয়ে রঙিন করে তুলতে।