Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পদ্মশ্রী ডাঃ সুশোভন বন্দোপাধ্যায় এর জীবনাবসান



 

পদ্মশ্রী ডাঃ সুশোভন বন্দোপাধ্যায় এর জীবনাবসান 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পদ্মশ্রী ডাঃ সুশোভন বন্দোপাধ্যায় এর জীবনাবসান। আজ, মঙ্গলবার সকাল ১১.২৫ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জনদরদী এই চিকিৎসক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। বীরভূম জেলার বোলপুরে দীর্ঘদিন মাত্র ১ টাকা ভিজিটে রোগীদের চিকিৎসা করেছেন সুশোভনবাবু। তাঁর ফলে তিনি এক টাকার ডাক্তার নামেই বিখ্যাত। তাঁর মৃত্যুতে বীরভূম সহ বাংলায় নেমে এসেছে শোকের ছায়া। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়। 

জনদরদী চিকিৎসক সুশোভন বন্দোপাধ্যায় দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। ভর্তি ছিলেন কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই আজ শেষ নিশ্বাস ত্যাগ  করেছেন। বিখ্যাত এই চিকিৎসক একসময়ে বোলপুরের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ডাঃ সুশোভন বন্দোপাধ্যায় এর ব্রত ছিল মানবসেবা মাত্র এক টাকায় চিকিৎসা করতেন তিনি। ফলে বোলপুর তো বটেই, গোটা বাংলায় ‘এক টাকার ডাক্তার’ নামেই প্রসিদ্ধ ছিলেন সুশোভন বন্দোপাধ্যায়। বোলপুরের হরগৌরীতলার বাসিন্দা সুশোভন বন্দ্যোপাধ্যায় দীর্ঘ দিন ভারতের রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতীর কর্ম সমিতির সদস্য ছিলেন। জীবনে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। গরীব মানুষকে মাত্র ১ টাকায় চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ২০২১ সালের ৮ নভেম্বর বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর হাতে 'পদ্মশ্রী' সম্মান তুলে দেন।