Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কোভিড আবহে রক্তের সঙ্কট নিরসনে উদ্যোগ


 

কোভিড আবহে রক্তের সঙ্কট নিরসনে উদ্যোগ


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান ওয়েভ এর উদ্যোগে শনিবার আয়োজন হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। স্বেচ্ছাসেবী সংস্থা স্পীড এর কার্যালয়ে আয়োজিত শিবিরে ২৫ জন রক্তদাতা রক্ত দিলেন। এদের মধ্যে অনেকেই মহিলা। কেউ কেউ জীবনে প্রথমবার রক্ত দিলেন। সংস্থার পক্ষ থেকে রক্তদাতা সহ উপস্থিত মানুষদের ফুলগাছের চারা উপহার দেওয়া হল। সংক্ষিপ্ত অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাছমাস্টার অরূপ চৌধুরী, সমাজসেবী তাপস মাকর, জিতেন্দ্রনাথ চৌধুরী ও শিক্ষক জয়ন্ত বিশ্বাসের মত বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন অস্মিতা রায় বসু ও মনোজিৎ বসু। বিশ্ব পরিবেশ দিবস ও তাদের পুত্র অহনজিৎ এর জন্মদিনে তারাই সকলের জন্য বৃক্ষশিশু উপহার এনেছিলেন।উপস্থিত ছিলেন বর্ধমান ওয়েভের সভাপতি পার্থ চৌধুরী, সম্পাদক অনির্বাণ হাজরা, কোষাধ্যক্ষ কিশোর মাকর, আউশগ্রামের সংগঠক চিরঞ্জিৎ ব্যানার্জি সহ অন্যান্য সদস্যেরা।




সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, করোনা অতিমারি পরিস্থিতিতে রক্তের চাহিদা রয়েছে।ভ্যাক্সিন নেবার কারণে অনেকেই রক্ত দিতে পারছেন না। তাই এই রক্তদান শিবিরের আয়োজন করা হল বিশ্ব পরিবেশ দিবসে। 

এছাড়া কোভিড সংক্রমণের দ্বিতীয় পর্বে অক্সিজেন সিলিন্ডার সংরক্ষিত রাখা হয়েছে শিল্প সংস্কৃতি জগতের মানুষদের জন্য।

এছাড়াও কেনা হয়েছে ইন্ডোর ও আউটডোর দুটি স্যানিটাইজার মেশিন। আমতলা সহ নানা এলাকায় কাজ শুরু হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ১ লা জুন থেকে শুরু হয়েছে কোভিড আক্রান্তদের জন্য পুষ্টিকর দুধ বিতরণ করার প্রকল্প ' মিল্কওয়েভ।'