Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূলের শেষ বেলার প্রচারে জামালপুরে মন্ত্রী অসীমা


 

তৃণমূলের শেষ বেলার প্রচারে জামালপুরে মন্ত্রী অসীমা



অতনু হাজরা, জামালপুর : আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফা ভোটের প্রচার শেষ হলো। বুধবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে নিবিড় জনসংযোগ করা হয়। আজ আবুঝাটি ২ অঞ্চলে প্রচারে প্রার্থী অলোক কুমার মাঝি'র সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অসীমা পাত্র। তিনি বাড়ি বাড়ি গিয়ে রাস্তায় পাড়ার মোড়ে মোড়ে দলীয় প্রার্থী অলোক মাঝির সমর্থনে প্রচার করেন। তাঁর সাথে ছিলেন জামালপুর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি মেহেমুদ খান।অসীমা পাত্র ও মেহেমুদ খান দু'জনেই স্থানীয় বাসিন্দাদের তৃণমূল কংগ্রেসে ভোট দিয়ে অলোক কুমার মাঝিকে জয়ী করার আহ্বান জানান। এছাড়াও প্রার্থী আজ জোতশ্রীরাম অঞ্চলে রেসলাতপুর, মুঈদীপুর ও জারগ্রাম অঞ্চলের রামকৃষ্ণপুরে গিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন।তাঁর সাথে ছিলেন ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি তাবারক আলী মন্ডল, সুভাষ কোলে, শেখ আলাউদ্দিন সহ অন্যান্যরা।