Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

উত্তরপ্রদেশের হাথরাসে নৃশংশ ঘটনার প্রতিবাদে মিছিল জামালপুরে


 

উত্তরপ্রদেশের হাথরাসে নৃশংশ ঘটনার প্রতিবাদে মিছিল জামালপুরে


অতনু হাজরা, জামালপুর : উত্তর প্রদেশের হাথরাসে নৃশংশ ঘটনার প্রতিবাদে সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। পূর্ব বর্ধমানের জামালপুরে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খানের নেতৃত্বে প্রতিদিনই প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে। রবিবার চকদিঘি ও জৌগ্রামে দুটি পৃথক মিছিল করা হয়। মিছিলে প্রচুর কর্মী সমর্থক বিশেষ করে মহিলা কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিল ও পথসভা থেকে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে কঠিন সাজা ও যোগী সরকারের পদত্যাগ দাবি করা হয়। এই মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৃদুল কান্তি মন্ডল, গৌর মন্ডল, রেজাউল হক, শাজাহান মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।