Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মেমারি থানার কুচুট অঞ্চলে ১০০ টি পরিবার কংগ্রেসে যোগ দিল


মেমারি থানার কুচুট অঞ্চলে ১০০ টি পরিবার 
কংগ্রেসে যোগ দিল

সেখ সামসুদ্দিন : কুচুট অঞ্চলে ১০০ টি পরিবার জাতীয় কংগ্রেসে যোগদান করেছে।  জাতীয় কংগ্রেসের বর্ধমান দক্ষিণ মহকুমা সভাপতি শ্যামল সরকারের দাবি ওরা সকলে তৃণমূল  ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। মেমারি বিধানসভার বাগিলা অঞ্চলের পর এবার কুচুট অঞ্চলে তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান। প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তুষার কান্তি পান ও বর্ধমান সদর দক্ষিণ মহকুমার জাতীয় কংগ্রেস কমিটির সভাপতি ও মেমারি পুরসভার বিদায়ী বোর্ডের কাউন্সিলার শ‍্যামল সরকার সহ নেতৃত্বের উপস্থিতিতে কুচুট অঞ্চলের ১০০টি পরিবার জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে যোগদান করল। নেতৃত্ব জানান পরিযায়ী শ্রমিদের নিয়ে তৃণমূল ও বিজেপি যখন উদাসীন ছিল, তখন জাতীয় কংগ্রেসের সংসদীয় নেতা অধীর রঞ্জন চৌধুরী সহায়তার হাত বাড়িয়ে দেন। প্রথমদিকে থাকা খাওয়ার ব‍্যবস্থা ও পরে গ্রামে ফিরে আসার ব‍্যবস্থাপনায় পরিযায়ী শ্রমিকরা উদ্বুদ্ধ হন এবং তাদের পরিবারবর্গ সদলবলে জাতীয় কংগ্রেসে যোগ দেন। নেতৃত্ব আরো জানান দেখতে থাকুন ক্রমশ দলে দলে কত মানুষ তৃণমূল ও বিজেপি ছেড়ে কংগ্রেস দলে যোগ দেবেন।